১. উদ্দেশ্য :
এই নীতিমালাটি বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (BDS) পোর্টালে ব্যবহারকারীদের সম্মতির ভিত্তিতে এবং অনুরোধ-সাপেক্ষে যোগাযোগের তথ্য (Contact Details) শেয়ার করার প্রক্রিয়া নির্ধারণ করে। এর মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং স্বচ্ছ যোগাযোগ নিশ্চিত করা।
২. সংজ্ঞা পোর্টাল:
এসএমই ফাউন্ডেশন (SMEF) পরিচালিত বিজনেস ডেভেলপমেন্ট সার্ভিসেস (BDS) পোর্টাল।
ব্যবহারকারী: পোর্টালে নিবন্ধিত যেকোনো ব্যক্তি।
প্রোফাইল মালিক: পোর্টালে নিবন্ধিত এমন একজন ব্যবহারকারী যার প্রোফাইল ও যোগাযোগের তথ্য পোর্টালে রয়েছে।
অনুরোধকারী: যোগাযোগের তথ্য দেখার জন্য যিনি পোর্টালে রিকোয়েস্ট পাঠান।
এক্সপার্ট / সেবাদাতা: পোর্টালে যারা বিভিন্ন সেবা বা পরামর্শ প্রদান করেন।
যোগাযোগের তথ্য: ফোন নম্বর এবং ইমেল অ্যাড্রেস (অন্য কোনো নির্দেশ না থাকলে)।
৩. মূল নীতি (বাধ্যতামূলক নিয়ম):
যোগাযোগের তথ্য ডিফল্টভাবে সবার জন্য উন্মুক্ত থাকবে না। প্রোফাইল মালিকের সুনির্দিষ্ট সম্মতি এবং একটি কাঠামোগত অনুরোধ-অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তথ্য শেয়ার করা হবে।
৪. তথ্যের দৃশ্যমানতা (অনুরোধ-ভিত্তিক সিস্টেম):
এই পোর্টালটি একটি "অনুরোধ-ভিত্তিক শেয়ারিং সিস্টেম" অনুসরণ করে। এই মডেলে, প্রোফাইল মালিক যখন কোনো যাচাইকৃত অনুরোধ অনুমোদন (Approve) করবেন, তখনই কেবল তার কন্টাক্ট ডিটেইলস শেয়ার করা হবে।
৫. অনুরোধ-ভিত্তিক শেয়ারিং প্রক্রিয়া:
১. একজন অনুরোধকারী কন্টাক্ট রিকোয়েস্ট পাঠাবেন (যেমন: “Request Contact” / “Talk to an Expert” বাটনের মাধ্যমে)।
২. প্রোফাইল মালিক সেই অনুরোধটি পাবেন এবং তিনি চাইলে এটি গ্রহণ (Approve) বা বর্জন (Decline) করতে পারেন।
ফলাফলের নিয়মাবলি:
অনুমোদিত (Approved): যোগাযোগের তথ্য (বা পছন্দের যোগাযোগের মাধ্যম) শেয়ার করা হবে।
১৪. দিনের মধ্যে সাড়া না দিলে:
অনুরোধটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং অনুরোধকারীকে তা জানানো হবে।
বাতিল করলে (Declined): অনুরোধকারীকে নোটিফিকেশন পাঠানো হবে। ৭ দিন পর পুনরায় অনুরোধ পাঠানো যাবে।
একই ব্যক্তিকে বারবার অনুরোধ পাঠিয়ে অপব্যবহার করলে অনুরোধকারীর এক্সেস সীমিত করা হতে পারে।
৬. সম্মতি ব্যবস্থাপনা
ব্যবহারকারীর সম্মতি স্পষ্ট ও তথ্যপূর্ণ হতে হবে এবং তিনি চাইলে যেকোনো সময় তা প্রত্যাহার করতে পারেন।
ব্যবহারকারী প্রোফাইল সেটিংস থেকে যেকোনো সময় তার দৃশ্যমানতা (Visibility) পরিবর্তন করতে পারবেন।
নতুন সেটিংস শুধুমাত্র ভবিষ্যতের অনুরোধের ক্ষেত্রে কার্যকর হবে।
৭. তথ্য সংরক্ষণ ও মেয়াদ
প্রতিটি সম্মতি ও অনুমোদনের রেকর্ড সময়সহ সংরক্ষণ করা হবে।
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত এবং অ্যাকাউন্ট বন্ধ করার পর অডিট বা বিরোধ নিষ্পত্তির জন্য ১২ মাস পর্যন্ত রেকর্ড সংরক্ষণ করা হবে।
৮. যোগাযোগের পছন্দের মাধ্যম:
প্রোফাইল মালিকরা (এক্সপার্ট/সেবাদাতাসহ) তাদের পছন্দের যোগাযোগের মাধ্যম নির্ধারণ করতে পারবেন, যেমন:
ফোন
ইমেল
পোর্টাল মেসেজিং অনুরোধ অনুমোদিত হওয়ার পরেই কেবল এই তথ্যগুলো দৃশ্যমান হবে।
৯. যাচাইকরণ সুরক্ষা (Verification Safeguard):
এসএমই ফাউন্ডেশন (SMEF), ILO-এর প্রোগ্রেস (ProGRESS) প্রজেক্ট এবং টেকনিক্যাল পার্টনারদের সহযোগিতায় এই পোর্টালটি পরিচালিত হয়।
ইউজার ভেরিফিকেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত SMEF সাময়িকভাবে যোগাযোগের তথ্যের দৃশ্যমানতা সীমিত রাখতে পারে।
এই সুরক্ষা ব্যবস্থা চলাকালীন ইউজারকে ইমেল এবং ড্যাশবোর্ডের মাধ্যমে জানানো হবে।
১০. শেয়ারকৃত তথ্যের সীমাবদ্ধতা :
একবার তথ্য শেয়ার হয়ে গেলে, গ্রহণকারী পক্ষ সেই তথ্য কীভাবে ব্যবহার করছে তা পোর্টাল নিয়ন্ত্রণ করতে পারবে না।
১১. অপব্যবহার ও কঠোর ব্যবস্থা :
সিস্টেমের কোনো প্রকার অপব্যবহার করলে, যেমন:
কন্টাক্ট ইনফরমেশন সংগ্রহ (Harvesting) করা।
অযাচিত মেসেজ (Spam) পাঠানো।
সম্মতি ছাড়া তথ্য পাওয়ার চেষ্টা করা। এর ফলে পোর্টালে ব্যবহারকারীর অ্যাকাউন্ট সীমিত বা স্থগিত করা হতে পারে।
১২. নীতিমালা সমন্বয়:
এই নীতিমালাটি পোর্টালের প্রাইভেসী পলিসি এবং প্রচলিত ডেটা সুরক্ষা আইনের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পড়তে হবে।