প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

আপনার কোনো জিজ্ঞাসা থাকলে জেনে নিন।

বাংলাদেশের উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME), ব্যবসায়িক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং এই খাতের সাথে জড়িত বিশেষজ্ঞরা এই পোর্টালটি ব্যবহার করতে পারবেন।

আপনি যা যা করতে পারবেন:

  •  ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা পাবেন। 
  • বিশেষজ্ঞ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো খুঁজে পাবেন। 
  • আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে পারবেন।
  • ব্যবসার প্রয়োজনীয় সব রিসোর্স বা তথ্য এক জায়গাতেই পাবেন।

না। সাধারণ তথ্য দেখার জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। তবে বিশেষজ্ঞদের সাথে সরাসরি যোগাযোগ করতে বা বিশেষ কিছু ফিচার ব্যবহার করতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

হ্যাঁ। পোর্টালটি মূলত বাংলা ভাষাতেই তৈরি করা হয়েছে, তবে আপনি চাইলে এটি ইংরেজিতেও ব্যবহার করতে পারবেন।

পোর্টালে গিয়ে প্রোফাইল দেখে আপনি যোগাযোগের অনুরোধ পাঠাতে পারেন। আপনার অনুমতি পেলেই কেবল আপনার কন্টাক্ট ডিটেইলস তাদের সাথে শেয়ার করা হবে।

না। আপনার অনুমতি ছাড়া আপনার যোগাযোগের তথ্য কারও কাছে দৃশ্যমান হবে না। আপনার তথ্যের ওপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

পোর্টালে কোনো প্রোফাইল পাবলিশ করার আগে অ্যাডমিনরা সেটি রিভিউ করে থাকেন। তবে কোনো সেবা গ্রহণ করার আগে ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রোফাইলটি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

না। এই পোর্টালটি ব্যবহার করা সম্পূর্ণ বিনামূল্যে।

নতুন তথ্য বা নতুন কোনো প্রোফাইল আসা মাত্রই নিয়মিত আপডেট করা হয়। প্রতিটি তথ্যের পাশে সেটি কবে আপডেট হয়েছে, তার তারিখ দেখতে পাবেন।

পোর্টালে থাকা রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি 'ব্যক্তিগত বিশেষজ্ঞ' বা 'প্রতিষ্ঠান' হিসেবে নিজের প্রোফাইল তৈরি করতে পারবেন।

আপনি পোর্টালে 'ফিডব্যাক' অপশনের মাধ্যমে আমাদের জানাতে পারেন। এতে আমরা আপনার প্রয়োজনীয় সেবাটি যুক্ত করার চেষ্টা করতে পারব। ফিডব্যাক দিতে এখানে ক্লিক করুন

 আমাদের পোর্টালে একটি বিশেষ 'ফিডব্যাক' ফিচার আছে। সেখানে আপনার অভিজ্ঞতা বা যেকোনো সমস্যার কথা আমাদের লিখে জানাতে পারেন।

শুধুমাত্র সেবা দেওয়ার জন্য যতটুকু তথ্য প্রয়োজন, ততটুকুই সংরক্ষিত থাকে। আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আপনার অনুমতি ছাড়া কারও সাথে তা শেয়ার করা হয় না।

এই পোর্টালটি মূলত যোগাযোগ করিয়ে দেওয়ার একটি মাধ্যম, কাজের ফলাফলের নিশ্চয়তা পোর্টাল দেয় না। তবে কোনো সমস্যা হলে আপনি ফিডব্যাক ফিচারের মাধ্যমে রিপোর্ট করতে পারেন এবং রেটিং সিস্টেমের মাধ্যমে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।

যোগাযোগ করুন

আমাদের অফিস

পর্যটন ভবন (লেভেল: ৬-৭) ই-৫/সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ ।

হটলাইন নম্বর

০২-৪১০২৪১০৮

কার্যদিবস ও সময়ঃ সোম-শুক্র, সকাল ৯:০০ টা- বিকেল ৫:০০ টা

BDS পোর্টাল সহায়ক
👋 হ্যালো! আমি আপনাকে কি তথ্য দিয়ে সহায়তা করতে পারি?